ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের সম্ভাবনা, আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য নির্ধারণে আলোচনা চলছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৩:৪৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৩:৪৭:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের সম্ভাবনা ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে পারে কক্সবাজার বিমানবন্দর। প্রধানমন্ত্রী তারেক রহমান এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তবে উদ্বোধনের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
 

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে আয়োজিত এক সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
 

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য তাঁর সময় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তাঁর সুবিধাজনক সময় অনুযায়ী উদ্বোধনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
 

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা এবং সম্ভাব্য গন্তব্য নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে বলে জানান পর্যটনমন্ত্রী। কোন কোন দেশের এয়ারলাইন্স সরাসরি এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা নির্ধারণে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে সচিবালয়ের সভায় বিভিন্ন দেশের এয়ারলাইন্সের কান্ট্রি হেডরাও অংশ নিচ্ছেন। তাঁদের প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে গন্তব্য দেশগুলো চূড়ান্ত করা হবে।
 

কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত হলে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়তে পারে। এতে পর্যটন খাতের প্রসার, আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব সুবিধা বাস্তবায়ন নির্ভর করবে আন্তর্জাতিক ফ্লাইট চালু, গন্তব্য নির্ধারণ এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার ওপর।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।