কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
শিশুবিয়ে বন্ধ ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
- আপলোড সময় : ১২-১০-২০২৬ ১১:৪১:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৬ ১১:৪১:১৫ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এ অনুষ্ঠান শুরু হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।
এর আগে রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, আজকের কন্যাশিশুরাই জাতির ভবিষ্যৎ। সঠিক শিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা পরিবার, সমাজ ও দেশের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে।
রাষ্ট্রপতি বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য, সহিংসতা, নিরাপত্তাহীনতা ও বাল্যবিবাহ তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তাই দেশের সব শিশুর নিরাপদে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য এবং নিজস্ব প্রতিভা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধকে নৈতিক ও সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারকে নারী ও কন্যাশিশুবান্ধব উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বাল্যবিবাহ বন্ধে নিরোধ কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। পাশাপাশি দেশজুড়ে কিশোর-কিশোরী ক্লাবের সংখ্যা বাড়ানো এবং সেগুলো আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। বাল্যবিবাহ, শিশু নির্যাতন, সহিংসতা ও কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি আরও বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ এবং তাদের প্রতি সম্মান, সমতা ও সহমর্মিতার পরিবেশ তৈরিতে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিকল্প নেই। একই সঙ্গে কন্যাশিশুর মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।