ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’, আঘাত হানতে পারে যেসব অঞ্চল

আলাবামা-ফ্লোরিডা সীমান্তের কাছে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়টি; উপকূলে জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০৯:৫০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০৯:৫০:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’, আঘাত হানতে পারে যেসব অঞ্চল ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় গালফ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। ঘণ্টায় ১৬৮ কিলোমিটার (১০৫ মাইল) বেগে বাতাস প্রবাহিত হওয়া এই ঝড় এরই মধ্যে ২০২৬ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন হিসেবে শক্তি সঞ্চয় করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে।
 
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে ‘ইসাইয়াস’ স্থলভাগে আঘাত হানতে পারে। ঝড়টির প্রভাবে গালফ উপকূলের বিভিন্ন এলাকায় ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো অঞ্চলে বৃষ্টির পরিমাণ ২৫০ মিলিমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে। এতে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস এবং আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে।
 
এবারের আটলান্টিক হারিকেন মৌসুমে এখন পর্যন্ত তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করেছে। শক্তিশালী ‘এল নিনোর’ প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৯০৫ সালের ৮ অক্টোবরের পর এবারই প্রথম মৌসুমের প্রথম হারিকেন এত দেরিতে সৃষ্টি হলো।
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাঞ্চলীয় সময় রাত ২টার সর্বশেষ তথ্য তুলে ধরে বলা হয়েছে, ‘ইসাইয়াসের’ একটানা বাতাসের গতি ঘণ্টায় ১৬৮ কিলোমিটারেই (১০৫ মাইল) রয়েছে।
 
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সাময়িকভাবে হারিকেনটি ক্যাটাগরি ৩-এর শক্তিতে পৌঁছাতে পারে। পরে এর শক্তি কিছুটা কমে গেলেও গভীর রাতে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
 
স্থলভাগে পৌঁছানোর আগে ঝড়টি দুর্বল হয়ে পড়লেও বিপদ পুরোপুরি কাটছে না। ‘ইসাইয়াসের’ প্রভাবে উপকূলীয় এলাকায় বিপজ্জনক জলোচ্ছ্বাস, শক্তিশালী বায়ুঝড় এবং ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিতে পারে। ফলে ঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।