ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

ঢাকা, গাজীপুর ও রংপুরের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার কোটি টাকা

সিটি করপোরেশনের চার প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার ১৮৪ কোটি টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:২২:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ঢাকা, গাজীপুর ও রংপুরের রাস্তা-ড্রেন উন্নয়নে ৫ হাজার কোটি টাকা ছবি—সংগৃহীত

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
 

বুধবার একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
 

প্রকল্পগুলোর আওতায় সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামোর উন্নয়ন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা (এসটিপি) যুক্ত করার কথা রয়েছে।
 

রংপুর সিটি করপোরেশনে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন করা হবে। আর গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক নির্মাণ ও উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে।
 

নির্বাচনী প্রস্তুতির সঙ্গে এসব প্রকল্পের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পগুলোর প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। ভবিষ্যতে সিটি করপোরেশনগুলোর উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকল্পে পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কোনো রাস্তা বা অবকাঠামো প্রকল্পে তিন বছরের মধ্যে সমস্যা দেখা দিলে ঠিকাদারকে নিজ খরচে তা মেরামত করতে হবে—এমন বাধ্যবাধকতা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
 

বুধবারের একনেক সভায় মোট ১৩টি প্রকল্পে ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণও রয়েছে। এ প্রকল্পে প্রতি ইউনিট বিদ্যুতের প্রাথমিক খরচ ছয় টাকা ধরা হলেও চার ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ যুক্ত হওয়ায় তা বেড়ে নয় টাকা হয়েছে। এখন ব্যাটারি ব্যাকআপ আট ঘণ্টা করার নির্দেশনা দেওয়ায় প্রকল্প ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
 

এ ছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনসহ আরও কয়েকটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
 

অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ, রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন, দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্প।

এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প ইতিমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। একনেক সভায় বিষয়টি অবহিত করা হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।