ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান

শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পর্ষদ পুনর্গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:১৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:১৩:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান ছবি—সংগৃহীত

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকেও বাদ পড়েছেন সালমান এফ রহমান। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানের পর্ষদ থেকে বাদ পড়লেন তিনি।
 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়। এবার মঙ্গলবারের সভায় শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পুনর্গঠিত পর্ষদের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।
 

বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কোম্পানি দুটির আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পুনর্গঠিত দুই পর্ষদ থেকেই বাদ পড়েছেন সালমান এফ রহমান।
 

শাইনপুকুর সিরামিকসের চেয়ারম্যান করা হয়েছে সালমান এফ রহমানের ভাই আহমেদ সোহেল ফসিহুর রহমানকে (এ এস এফ রহমান)। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। পাশাপাশি দুজন স্বতন্ত্র পরিচালক যুক্ত করার অনুমোদন দেওয়া হলেও তাঁদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

বেক্সিমকো লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন এ এস এফ রহমান। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন ওসমান কায়সার চৌধুরী। উদ্যোক্তা পরিচালক হিসেবে ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদও পর্ষদে রয়েছেন। স্বতন্ত্র পরিচালক হিসেবে শাহ মঞ্জুরুল হক এবং আরও একজনকে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে দ্বিতীয় স্বতন্ত্র পরিচালকের নাম এখনো চূড়ান্ত হয়নি।
 

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের পর্ষদগুলো থেকে বাদ পড়ছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর আগে গত বছরের জুলাইয়ে বিএসইসি সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল।
 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে যেতে সম্মত হন। তাঁর কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের যাতে ক্ষতি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। তবে পুনর্গঠিত পর্ষদে সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিরাই রয়েছেন।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।