রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এসআরবি-২।
রোববার (৪ অক্টোবর) দুপুরে এসআরবির মিডিয়া বিভাগ বিষয়টি জানিয়েছে।
এসআরবি-২ সূত্রে জানা যায়, সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গায় রাখা পিতলের ঘণ্টাটি চুরি হয়। পরে তদন্ত করে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ময়লার ভাগাড় থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এ বিষয়ে রোববার বিকেলে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে গ্রেফতার ব্যক্তি ও ঘণ্টা উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে ব্রিফ করবেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।