জুলাই—রক্তে ভেজা এক ইতিহাসের পাতা,
বুলেটও থামাতে পারেনি মুক্তিকামী জনতা।
আবু সাঈদের সেই বুক পেতে দেওয়া স্পর্ধিত দু'টি হাত,
ভাঙতে চেয়েছিল বাংলার বুকে নেমে আসা কালো হাত।
পিচঢালা পথে জমাট বেঁধেছিল,
তাজা রক্তের দাগ,
মানুষের বুকে জ্বলে উঠেছিল,
সহস্র দ্রোহের রাগ।
ইন্টারনেটের আঁধার চিরেও,
মূর্ত হয়েছে শোক,
শহীদের লাশে কেঁদে উঠেছিল,
জনতার চোখ।
কারফিউ আর বুলেটের ভয়,
পারেনি রুখতে আর,
ভেঙে গিয়েছে শোষকের গড়া,
শৃঙ্খল-কারাগার।
৫ আগস্টের সেই দুপুরবেলা,
বিপ্লবের আহ্বান—
রচিত হলো নতুন এক,
বাংলাদেশের গান।।
আঁধার কেটে আলোর দেখা মিলবে,
এই ছিল চাওয়া,
ভাবেনি কেউ সেই স্বপ্নের এমন হবে, বেচাকেনা।
তারপর?
জনগণ কি মুক্তি পেল?
না, নতুন জালিম এলো.....