ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আমিরাতের ক্রাউন প্রিন্স

ব্রিকস সম্মেলনের ফাঁকে আঞ্চলিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে আলোচনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আমিরাতের ক্রাউন প্রিন্স ছবি সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠককে ইরান যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

আবুধাবির পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা প্রশমন, সংঘাত কমানো এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা জোরদারের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে অঞ্চলটির মানুষের জন্য শান্তি ও উন্নয়নের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

তবে বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা সমঝোতা হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি। এর আগে যুদ্ধ ও উত্তেজনা কমাতে সংযমের আহ্বান জানিয়ে ব্রিকসের যৌথ বিবৃতিতে সই করে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। পরদিনই দুই দেশের শীর্ষ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।