ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

মেরিল্যান্ডে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাংলাদেশি মা ও মেয়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০১:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০১:০১:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত ছবি সংগৃহিত
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ও মেয়ের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইন্টারস্টেট ২৭০ মহাসড়কের দক্ষিণমুখী লেনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মুসাম্মাত শামীমা বেগম (৪৬) ও তাঁর মেয়ে আরিবা জাহিদ (২৩) নিহত হন। নিহত শামীমা বেগম ও আরিবা জাহিদ ভার্জিনিয়ার বারক ও আলেকজান্দ্রিয়া এলাকার বাসিন্দা ছিলেন। মেরিল্যান্ড স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে বেথেসডার কাছে ডেমোক্রেসি বুলেভার্ডের দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রকভিল ব্যারাকের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জার্মানটাউনের বাসিন্দা হোসে কাবায়েরো (৩২) নোলাসকো একটি ফোর্ড মুস্তাং চালিয়ে ইন্টারস্টেট ২৭০ এর উত্তরমুখী লেন থেকে ভুল করে দক্ষিণমুখী লেনে প্রবেশ করেন। পরে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ক্যামরিতে যাত্রী হিসেবে ছিলেন শামীমা বেগম ও আরিবা জাহিদ। দুর্ঘটনায় টয়োটা ক্যামরির চালক ও একটি শিশু আহত হন। তাদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও আহত হন এবং চিকিৎসা শেষে তাকে মন্টগোমারি কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। পুলিশের ধারণা, দুর্ঘটনার পেছনে চালকের অ্যালকোহল গ্রহণসহ অন্য কোনো কারণ থাকতে পারে। নোলাসকোর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি গ্রস নেগলিজেন্ট ম্যানস্লটার, অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালিয়ে মৃত্যুর ঘটনায় দুটি হোমিসাইড বাই মোটর ভেহিকেল এবং প্রাণঘাতী আঘাতের ঘটনায় একটি লাইফ থ্রেটেনিং ইনজুরি বাই মোটর ভেহিকেল অভিযোগ। দুর্ঘটনার তদন্তের সময় ইন্টারস্টেট ২৭০ এর দক্ষিণমুখী লেন প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। মেরিল্যান্ড স্টেট পুলিশের ক্র্যাশ টিম দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট পরিস্থিতি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।