ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাই, ছাত্রদলের ২ নেতাসহ গ্রেফতার ৩

ছিনতাইয়ের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১০:৫৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১০:৫৭:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাই, ছাত্রদলের ২ নেতাসহ গ্রেফতার ৩ ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতিও রয়েছেন।

গ্রেফতাররা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। শনিবার (২৯ আগস্ট) রাতে এবং রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও এক থেকে দুইজন জড়িত থাকতে পারেন এবং তারা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী এক প্রবাসীর ভাইয়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ভুক্তভোগী প্রবাসীর ভাই মো. সুমন বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় আব্দুর রউফকে এক নম্বর, রিপনকে দুই নম্বর, আল আমিন শান্তকে তিন নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য তিনি মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। ২৮ আগস্ট রাত ৮টার দিকে বাদী ও তার বন্ধু রোহান চৌধুরী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীর পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার সংগ্রহ করে ভাড়ার গাড়িতে করে রওনা হন।

এজাহারের অভিযোগ অনুযায়ী, রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের গাড়ি থামান। এ সময় তারা ভুক্তভোগীদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেন এবং তাদের কাছে বোমা রয়েছে বলে দাবি করে মারধর করেন। একপর্যায়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসামিরা চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।