ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্প্রিং ভেঙে মাঝপথে বরেন্দ্র এক্সপ্রেস, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল

বরেন্দ্র এক্সপ্রেসের বগির কয়েল স্প্রিং ভেঙে তিন ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ, ভোগান্তিতে যাত্রীরা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৩:২১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৩:২১:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৫ বার পঠিত
স্প্রিং ভেঙে মাঝপথে বরেন্দ্র এক্সপ্রেস, তিন ঘণ্টা পর ট্রেন চলাচল ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির কয়েল স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জরুরি মেরামত শেষে রেললাইনটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
 

এর আগে সকাল পৌনে ৯টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার সময় একটি বগির কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। বিকট শব্দ শুনে লোকোমাস্টার জরুরি ব্রেক প্রয়োগ করে ট্রেনটি নিরাপদে থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
 

ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে আটকে থাকায় পার্বতীপুর-সান্তাহার রুটে দুই দিকের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে গন্তব্যের পথে আটকে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষায় বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
 

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ, টেকনিক্যাল টিম ও ওয়েম্যানরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগির স্প্রিং পরীক্ষা করে জরুরি মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে বরেন্দ্র এক্সপ্রেসকে ধীরে ধীরে জয়পুরহাট স্টেশনে নেওয়া হয়। এরপর রেললাইনটি ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
 

এদিকে ট্রেনটি বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে সাময়িক শিডিউল বিপর্যয় দেখা দেয়। রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস সকাল পৌনে ১০টার দিকে জয়পুরহাট স্টেশনে পৌঁছে আটকা পড়ে।
 

জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং ভেঙে যাওয়ার পর দ্রুত ওয়েম্যানদের পাঠিয়ে জরুরি মেরামতের ব্যবস্থা করা হয়। বরেন্দ্র এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর লাইন ক্লিয়ার করা হয়েছে। বর্তমানে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।