ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

মাদারীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার দাবি ভুক্তভোগীর
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭৮ বার পঠিত
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ ছবি—সংগৃহীত।

মাদারীপুরের রাজৈর উপজেলায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আপন দুই ভাই তাজেল খান ও ফজেল খানের বিরুদ্ধে। ভুক্তভোগী কাজেল খানের দাবি, জমি নিয়ে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে এবং পুলিশের কাছে সহযোগিতা চেয়েও তিনি কার্যকর প্রতিকার পাননি।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার খালিয়া গ্রামে। শুক্রবার ২১ আগস্ট সকালে কাজেল খানের মালিকানাধীন জমিতে থাকা প্রায় অর্ধশত ফলজ ও বনজ গাছ কেটে একটি টিনশেড ঘর নির্মাণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
 

কাজেল খানের দাবি, উত্তরাধিকার সূত্রে এবং ভাই বোন ও মায়ের কাছ থেকে ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আটটি সাব কবলা দলিলের মাধ্যমে তিনি মোট ৬৬ দশমিক ৮৪ শতাংশ জমির মালিক হন। জমির একটি অংশ তিনি ভাইদের কাছ থেকেও দলিলের মাধ্যমে কিনেছিলেন। তবে দীর্ঘদিনেও তাজেল ও ফজেল ওই জমির দখল বুঝিয়ে দেননি বলে অভিযোগ তার।
 

এ নিয়ে ২০১৯ সালে আদালতের দ্বারস্থ হন কাজেল খান। মামলা দায়েরের পর প্রতিপক্ষ জমিতে নির্মাণকাজ শুরু করলে একই বছর আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন বলে জানান তিনি। তবে ওই নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী।
 

কাজেল খানের আরও অভিযোগ, এরই মধ্যে জমিতে দুটি পাকা ভবন, তিনটি গোডাউন ও একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। জমির মালিকানা নিয়ে কথা বললে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলেও দাবি করেন তিনি। পরিবারের নিরাপত্তা ও জমির মালিকানা ফিরে পেতে সরকারি সহায়তা চেয়েছেন তিনি।

কাজেল খান বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। প্রতিপক্ষের প্রভাবের কারণে নির্মাণকাজ বন্ধ হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
 

অভিযোগের বিষয়ে ফজেল খান বলেন, পুলিশ তাদের টিনশেড ঘর নির্মাণের নির্দেশ দিয়েছিল। পুলিশের উপস্থিতিতেই তার ভাই তাজেল খান ঘরটি নির্মাণ করেছেন বলে দাবি করেন তিনি।
 

রাজৈর থানার উপপরিদর্শক ফয়সাল আমিন জানান, জরুরি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষের বক্তব্য শোনার পর তাদের কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে এবং আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, পুলিশ কাউকে জমি দখল করে দেওয়ার দায়িত্ব নেয়নি এবং কাউকে ঘর নির্মাণের অনুমতিও দেয়নি। দুই পক্ষ থানায় এলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।