ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

বাকৃবির ১০ আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ছয়টি ছাত্র হল ও চারটি ছাত্রী হলে নতুন দায়িত্ব পেলেন শিক্ষকরা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৯:৩৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৩৭:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
বাকৃবির ১০ আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ ছবি সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশনামায় নতুন প্রভোস্টদের নিয়োগ দেওয়া হয়।
 

আদেশ অনুযায়ী, ছাত্রদের ছয়টি হলের মধ্যে আশরাফুল হক হলে অধ্যাপক ড. মোহা. কামরুল হাছান, শহীদ শামসুল হক হলে অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ফজলুল হক হলে অধ্যাপক ড. রায়হান হাবিব, শহীদ জামাল হোসেন হলে অধ্যাপক ড. মোছাব্বির আহাম্মদ এবং মাওলানা ভাসানী হলে অধ্যাপক ড. মোহাম্মদ আশিক ই রব্বানীকে প্রভোস্ট করা হয়েছে।
 

ছাত্রীদের চারটি হলের মধ্যে সুলতানা রাজিয়া হলে অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, জুলাই ৩৬ হলে অধ্যাপক ড. মুক্তা খান, কৃষিকন্যা হলে অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং বেগম খালেদা জিয়া হলে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

বিশ্ববিদ্যালয়ের আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২১ আগস্ট থেকে সংশ্লিষ্ট হলের প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। বেগম খালেদা জিয়া হল ও কৃষিকন্যা হলের নতুন প্রভোস্টরা ছয় মাস দায়িত্ব পালন করবেন। অন্য আটটি হলের প্রভোস্টদের দায়িত্বের মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি আবাসিক হলে আগের প্রভোস্টরাই দায়িত্বে বহাল থাকছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।