ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

রংপুরে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নির্জন সড়কে ফেরার পথে হামলা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৯:২৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৯:২৮:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
রংপুরে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ছবি সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 

নিহত মিজানুর রহমানের বয়স ৪০ বছর। তিনি চিথলী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে ১টার মধ্যে মিজানুর রহমান মাঠেরহাট থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চিথলী পশ্চিমপাড়া গ্রামের একটি নির্জন সড়কে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া একদল সশস্ত্র ব্যক্তি তাকে ঘিরে ফেলে।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল কালামের নেতৃত্বে ১৭ থেকে ১৮ জনের ওই দলটি পূর্বশত্রুতার জেরে মিজানুর রহমানের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। হামলার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা।
 

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মিঠাপুকুর থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেন।
 

মিঠাপুকুর থানার ওসি এরশাদ আহমেদ জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।