ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস সুরের ৩ বছর কারাদণ্ড ট্যাল্ক পণ্য নিয়ে মামলা নিষ্পত্তিতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে রাজি জনসন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শর্ত সাপেক্ষে মগবাজার আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার ইউএসকে দেওয়া হবে না:ইরান ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: ইএসডিওর গবেষণায় উদ্বেগজনক দায়িত্ব নিয়েই যে অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী এবার হোদেইদায় হামলা সৌদির, পাল্টা হুমকি হুথিদের নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন ইসি রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করবে : মাছউদ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আসছেন স্পিকার ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য দীর্ঘ ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের আন্দোলন দিল্লি থেকে শহরের পর শহরে ,রাজপথে নামছে জনতাও প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা ম

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির শঙ্কা

কিউশুতে শক্তিশালী ভূমিকম্পের পর ১ মিটার পর্যন্ত সুনামির আশঙ্কা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৩:৩৪:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির শঙ্কা ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ১ মিটার (প্রায় ৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কিউশু দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল কুমামতো প্রিফেকচারের উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
 

ভূমিকম্পের পর দক্ষিণাঞ্চলের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়। এসব এলাকার উপকূলবর্তী বাসিন্দাদের সম্ভাব্য সুনামি থেকে নিরাপদ থাকতে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে সতর্কতায় উল্লেখ করা উচ্চতার কাছাকাছি ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপান সরকার জরুরি ব্যবস্থাপনা জোরদার করেছে। তবে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।