ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা

ফেসবুক লাইভে বিষাক্ত ট্যাবলেট সেবন, ইউপি সদস্যের মৃত্যু

রাণীশংকৈলে ফেসবুক লাইভে ব্যক্তিগত হতাশার কথা জানানোর পর বিষাক্ত ট্যাবলেট সেবন করেন তিনি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৪:০০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৪:০০:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
ফেসবুক লাইভে বিষাক্ত ট্যাবলেট সেবন, ইউপি সদস্যের মৃত্যু ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে বিষাক্ত ট্যাবলেট সেবনের পর তুলা রায় (৩৪) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
 

নিহত তুলা রায় ওই গ্রামের ভবেশ চন্দ্র ওরফে দুমাসু রায়ের ছেলে। তিনি বাচোর ইউনিয়নের ১ নম্বর ভাংবাড়ি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
 

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় তুলা রায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি ফেসবুক লাইভে এসে ব্যক্তিগত জীবনের বিভিন্ন হতাশার কথা জানান। একপর্যায়ে লাইভ চলাকালে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন।
 

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
 

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক কলহ ও মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
 

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।