ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এমআরআই মেশিন টেনে নিল চেইন পরা ব্যক্তিকে, গেল প্রাণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:১৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:১৪:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
এমআরআই মেশিন টেনে নিল চেইন পরা ব্যক্তিকে, গেল প্রাণ ওই ব্যক্তি বড় ধরনের ধাতব চেইন পরে অনুমতি ছাড়া এমআরআই মেশিনের কক্ষে প্রবেশ করেন। ওই মেশিনে শক্তিশালী চুম্বকক্ষেত্র ছিল। ছবি: অডাসি ডটকম
নিউ ইয়র্কে চলতি সপ্তাহে ম্যাগনেটিক রিজোন্যান্স ইম্যাজিং-এমআরআই মেশিন থাকা কক্ষে ঢুকে ৬১ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার জানিয়েছে নাসাউ কাউন্টি পুলিশ।
 
এনবিসি নিউজ জানায়, ওই ব্যক্তি বড় ধরনের ধাতব চেইন পরে অনুমতি ছাড়া এমআরআই মেশিনের কক্ষে প্রবেশ করেন। ওই মেশিনে শক্তিশালী চুম্বকক্ষেত্র ছিল।
 
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়েস্টবেরি এলাকার একটি মেডিক্যাল অফিসে সচল ছিল এমআরআই মেশিনটি। ওই সময় কক্ষে ঢোকা ব্যক্তিটির পরনে থাকা চেইন তাকে নিয়ে যায় মেশিনের ভেতর। এর ফলে গুরুতর আহত হন তিনি।
 
বাহিনীটি আরও জানায়, দুর্ঘটনার পর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করা হয়।
 
এমআরআই মেশিনের কক্ষে যে কাউকে ধাতব বস্তু ছাড়া প্রবেশ করতে হয়।
 
রোগীদের ক্ষেত্রে সাধারণত পোশাক পরিবর্তন করে কক্ষটিতে ঢুকতে হয়। এ ছাড়া তাদের দেহে কোনো বস্তু বা ধাতব পদার্থ আছে কি না, তাও পরীক্ষা করে দেখা হয়।
 
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএর নির্দেশনা অনুযায়ী, এমআর পরিবেশে প্রবেশের আগে লোকজন ও বস্তুর বিষয়ে সতর্ক পরীক্ষা-নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চুম্বক এলাকায় এমন কিছু প্রবেশ করানো যাবে না, যা প্রজেক্টাইলে রূপ নিতে পারে।
 
দুর্ঘটনাস্থল নাসাউ ওপেন এমআরআই নামের অফিস এলাকায় প্রায় ১৫ হাজার মানুষের বসবাস।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।