ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

খাদ্য উৎপাদনে সংকটের শঙ্কা, বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ইউরিয়ার মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০২:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০২:৪৯:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩২ বার পঠিত
খাদ্য উৎপাদনে সংকটের শঙ্কা, বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা ছবি: সংগৃহীত

ইউরিয়ার দাম বৃদ্ধি, সম্ভাব্য সার সংকট এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাবে বাংলাদেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
 

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে বাংলাদেশে সার সরবরাহে সংকট দেখা দিতে পারে, যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 

ডব্লিউএফপির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে, তা অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণে সক্ষম হলেও পরবর্তী সময়ে আমদানি ব্যাহত হলে পরিস্থিতি জটিল হতে পারে।
 

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে। এতে আমদানিনির্ভরতা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

ডব্লিউএফপির আশঙ্কা, চলমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ অর্থাৎ ১৮ দশমিক ১ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারেন।
 

প্রতিবেদনে বৈশ্বিক প্রেক্ষাপট হিসেবে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কথাও তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসার আল্লাহ (হুথি) সৌদি আরবগামী দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটির আল মাসিরাহ টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানানো হয়, এনসেলিয়া (ENCELIA) এবং লায়লা (LAYLA) নামের দুটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ও সারের কাঁচামালের বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।