ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

রাজনৈতিক দলকে বাস সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর

প্রেস রিলিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:২৫:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
রাজনৈতিক দলকে বাস সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর
একটি রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বাস ব্যবহারে সহায়তা দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচি বাস্তবায়নে বাস সরবরাহ করেছে। আইএসপিআর বলছে, এই পোস্টটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি সুপরিকল্পিত অপপ্রচার।
 
বাস্তব চিত্র তুলে ধরে আইএসপিআর জানায়, সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সাময়িকভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয়ে থাকে। এসব বাসে মাঝে মাঝে ‘Bangladesh Army’ লেখা বা লোগো অস্থায়ীভাবে ব্যবহার করা হয়।
 
তবে কিছু বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান, সেনাবাহিনীর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ব্যক্তিগত সুবিধার জন্য অনিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীর নাম বা লোগো ব্যবহার করে, যা সম্পূর্ণভাবে আইনবহির্ভূত।
 
আইএসপিআর দাবি করে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ বিষয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।