ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, শুরু হবে পাইলট প্রকল্প জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, মির্জা ফখরুলের উত্তরসূরি নিয়ে জল্পনা যানজট নিয়ন্ত্রণে ড্রোন নজরদারি চালু করছে ডিএমপি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ঝুঁকি সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি বন্ধের সম্ভাবনা কম চীনের ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যুর মিছিল: প্রাণ হারালেন ৭ হাজারের বেশি ট্রাম্পের জবাবে ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দাবি ইরানের জ্বালানি তেলের মজুত ৬ মাসে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা সরকারের ৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ বায়তুল মোকাররমে এসি স্থাপনের নামে মূল আর্চ ভাঙার অভিযোগ ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান জ্বালানি সংকট কাটাতে সরাসরি ক্রয়ে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, ফের গ্যাস সরবরাহে সংকট উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা ছাত্র সংঘর্ষ আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ভূমধ্যসাগরে ৯ দিন ভাসল নৌকা: অনাহারে ১১ বাংলাদেশির মৃত্যু বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে

দুই দশকের শাসনের অবসান: গাজায় প্রশাসনিক পর্ষদ বিলুপ্ত করল হামাস, ক্ষমতায় এনসিএজি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০১:৩৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০১:৩৭:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
দুই দশকের শাসনের অবসান: গাজায় প্রশাসনিক পর্ষদ বিলুপ্ত করল হামাস, ক্ষমতায় এনসিএজি ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনটি গত দুই দশক ধরে অঞ্চলটি শাসন করে আসছিল। সোমবারের এই ঘোষণার মাধ্যমে উপত্যকার বেসামরিক শাসন পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ বা এনসিএজি।

গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ উদ্যোগের আওতায় এনসিএজি গঠন করা হয়। তখন দেওয়া ঘোষণা অনুযায়ী, এনসিএজি গাজা উপত্যকার নিয়মিত প্রশাসনিক ও সরকারি সেবা দেওয়ার কাজ করবে। এর প্রধান করা হয়েছে ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা আলী শাতকে।

হামাসের এই পদক্ষেপকে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সালের নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতাহর কাছে থেকে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকেই সংগঠনটি শাসনভার ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল।

হামাসের সরকারি গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা সোমবার বলেন, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফাররা আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনসিএজির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে তিনি বর্তমান প্রশাসনিক পর্ষদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এএফপিকে বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর সব ধরনের অজুহাত এড়াতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই পদক্ষেপের কারণে উপত্যকার শাসনভার আর হামাসের হাতে থাকবে না।

এদিকে হামাস তাদের প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা দেওয়ার পরপরই ‘বোর্ড অব পিস’ জানিয়েছে, এনসিএজি গাজার সব ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ করার দায়িত্ব নেবে। এক্সে দেওয়া পোস্টে বোর্ড আরও জানায়, এক কর্তৃপক্ষ, এক আইন এবং এক অস্ত্র- এই মূলনীতির কোনো পরিবর্তন হয়নি। ফলে সব ধরনের অস্ত্র এনসিএজির অধীনে একত্রিত ও নিয়ন্ত্রিত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।