ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

সত্যিই কি ইরানের কৌশল বুঝে ফেলেছে যুক্তরাষ্ট্র? বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১১:০৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১১:০৫:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
সত্যিই কি ইরানের কৌশল বুঝে ফেলেছে যুক্তরাষ্ট্র? বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের ছবি: সংগৃহীত
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠকে বসতে তেহরানের অস্বীকৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের কৌশল বুঝে ফেলার দাবি করে তিনি বলেন, চলমান আলোচনা নিয়ে ইরানের প্রকাশ্য অস্বীকৃতি আসলে ‘পারস্যের দর-কষাকষির কৌশল’। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ এখনো খোলা রয়েছে।
 
মঙ্গলবার প্রকাশিত ‘দ্য মাইকেল নোলস শো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, দুই পক্ষের মধ্যে আগে যে আলোচনা হয়েছে, তার ধারাবাহিকতায় মূলত কারিগরি পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল এবং সেগুলো পরদিন অনুষ্ঠিত হওয়ার কথা।
 
তিনি জানান, দোহায় কোনো বৈঠক হবে না—তেহরানের এমন বক্তব্য তাকে হতাশ করেছে। তার ভাষ্য, ইরানের কর্মকর্তারা কারিগরি আলোচনা চলার বিষয়টি স্বীকার করলেও শান্তি আলোচনা হচ্ছে—এমন দাবি অস্বীকার করছেন।
 
ভ্যান্স বলেন, ইরান বলছে, ‘কোনো শান্তি আলোচনা চলছে না, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কারিগরি আলোচনা চলছে।’ তার মতে, এটি ‘পারস্যের দর-কষাকষির কৌশল’ এবং এমন বাগাড়ম্বরপূর্ণ ভাষা তিনি বুঝতে পারেন না।
 
অন্য এক সাক্ষাৎকারে ফক্স নিউজকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বক্তব্যের চেয়ে তাদের কার্যক্রমকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার মতে, আলোচনায় অর্থবহ অগ্রগতি অর্জনের জন্য তেহরানকে বাস্তবসম্মত ছাড় দিতে হবে।
 
তিনি আরও বলেন, কিছু ইতিবাচক লক্ষণ যেমন দেখা যাচ্ছে, তেমনি কিছু নেতিবাচক ইঙ্গিতও রয়েছে। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং আলোচনা কোন দিকে এগোয়, তা দেখবে। কূটনৈতিক উদ্যোগ সফল না হলেও ওয়াশিংটনের হাতে আরও অনেক বিকল্প রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
 
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান কাতারের রাজধানী দোহায় একটি বৈঠকের অনুরোধ করেছে, যেখানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা। এরপর হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দোহা সফর করেন। 
 
যদিও ইরানের প্রতিনিধিরাও দোহায় গেছেন, তেহরান স্পষ্ট করে জানিয়েছে, সেখানে কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না। তবে ইরান জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
 
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বুধবার দোহায় যে আলোচনা হবে, তা সমঝোতা স্মারকের ধারাগুলো বাস্তবায়নকে কেন্দ্র করেই। এর মধ্যে কাতারের কাছে থাকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
 
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি-সংক্রান্ত আঞ্চলিক সংলাপ এগিয়ে নিতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি এবং অন্যান্য মধ্যস্থতাকারীর সঙ্গে বৈঠক করবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।