ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চুরির মামলা

অফিসের মালামাল ও চার গ্যাস সিলিন্ডার সরানোর অভিযোগে গ্রেফতার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ০১:৩৯:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৭৮ বার পঠিত
শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চুরির মামলা সংগৃহীত ছবি
 

বিনা অনুমতিতে অফিসের মালামাল, চারটি গ্যাস সিলিন্ডার ও একটি ট্রাঙ্ক সরিয়ে নেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক সহকারী পরিচালক অর্থ ও হিসাব আশরাফুল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট রাতে ট্রাস্টের সহকারী পরিচালক অর্থ ও হিসাব রেজওয়ানা আক্তার জাহান বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলাটি করেন। মামলার পর আশরাফুল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

মামলাটি পেনাল কোডের ৩৮১ ধারায় কর্মচারী কর্তৃক চুরির অভিযোগে করা হয়েছে। এজাহার অনুযায়ী, আশরাফুল মামুন আগে ট্রাস্টের সহকারী পরিচালক অর্থ ও হিসাব পদে দায়িত্ব পালন করতেন। গত ৬ আগস্ট তাকে সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন পদে বদলি করা হয়। তবে নতুন পদে যোগ না দিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অফিসের বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
 

এজাহারে বলা হয়েছে, ৮ আগস্ট সকালে ছুটির দিনে ট্রাস্টের অফিসিয়াল গাড়িতে করে আশরাফুল মামুন তার বর্তমান ঠিকানায় যান। গাড়িটির চালক ছিলেন আউটসোর্সিং কর্মী মো. আবুল কালাম। পরে দুপুর পৌনে ২টার দিকে তিনি ধানমন্ডি ১২/এ রোডে ট্রাস্টের কার্যালয়ে ফেরেন। সেখানে পৌনে ৩টার দিকে চারটি বড় বস্তা ও কয়েকটি ব্যাগে থাকা মালামাল গাড়িতে তুলে অফিস ত্যাগ করেন।
 

এর আগে ২৫ জুলাই বিকাল ৫টার দিকে একটি কাভার্ড ভ্যানে করে ট্রাস্টের চারটি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া যায়। আনসার সদস্য চালককে জিজ্ঞাসা করলে তিনি মালামালগুলো গাবতলী নেওয়া হচ্ছে বলে জানান। এ বিষয়ে আশরাফুল মামুনের কাছে জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
 

এছাড়া ১১ আগস্ট বিকাল ৫টার দিকে অফিসের করিডোরে থাকা একটি ট্রাঙ্ক ট্রাস্টের চালক শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে আশরাফুল মামুনের বাসায় পাঠানো হয় বলে আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেন।
 

২৫ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে দফায় দফায় ট্রাস্টের মালামাল সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে আসার পর ১৩ আগস্ট ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডির নম্বর ৭৭৬। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সংশ্লিষ্টদের আলোচনার পর সেটিকে মামলার এজাহার হিসেবে গ্রহণ করা হয়।
 

ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ এরশাদ উল্লাহকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা এবং সরিয়ে নেওয়া মালামালের পরিমাণ ও ধরন তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।