ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে

ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:০৬:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানিসহ অন্যান্য অভিবাসনপ্রত্যাশীদের মধ্য আফ্রিকার অস্থিতিশীল দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রতে পাঠানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
 
জানা গেছে- এই পরিকল্পনার আওতায় থাকা ইরানি নাগরিকদের মধ্যে দুই নারী রয়েছেন যারা নিজ দেশে ফিরে গেলে নির্যাতনের শিকার হতে পারেন। তাদের আইনজীবী এমিলি ট্রস্টলের দাবি, একজন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং অন্যজন গণতন্ত্রপন্থি আন্দোলনের সঙ্গে যুক্ত।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় তৃতীয় দেশে বিতাড়িত অভিবাসীদের গ্রহণ করার কথা রয়েছে দেশটির। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় ২০ জন অভিবাসীকে নিয়ে একটি ফ্লাইট পাঠানো হতে পারে, যেখানে ইরান ছাড়াও সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকরাও থাকতে পারেন।
 
উল্লেখযোগ্য বিষয় হলো, তালিকাভুক্ত কিছু অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্রে ‘উইথহোল্ডিং অব রিমুভাল’ নামক আইনি সুরক্ষা পেয়েছেন। এই সুরক্ষা অনুযায়ী, নিজ দেশে ফেরত পাঠালে নিপীড়নের আশঙ্কা থাকলে তাদের ফেরত না পাঠানোর কথা। তবুও তাদের তৃতীয় দেশে পাঠানোর উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
 
আইনজীবীরা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই ফ্লাইটটি ছেড়ে যেতে পারে। একই ফ্লাইটে একজন তুর্কি নাগরিকও থাকতে পারেন, যিনি রাজনৈতিক নিপীড়নের কারণে নিজ দেশ ছেড়েছিলেন।
 
মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এসব চুক্তিতে পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং অনেক ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের অধিকার লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকে।
 
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যেসব অভিবাসীকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পাঠানো হবে, তাদের রাজধানী বাঙ্গুইয়ে নির্দিষ্ট স্থানে রাখা হবে এবং তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে না। তবে দীর্ঘমেয়াদে শত শত অভিবাসীকে এভাবে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।