ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

রোহিঙ্গাদের আইন মানতে কঠোর বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১২:২০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১২:২০:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
রোহিঙ্গাদের আইন মানতে কঠোর বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ছবি: সংগৃহীত

 

মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের দেশের আইন ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের আইন লঙ্ঘনের ক্ষেত্রে সরকার আপস করবে না এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

শুক্রবার (১২ জুন) সেলাঙ্গর রাজ্যের হুলু লাঙ্গাত এলাকায় রোহিঙ্গাদের একটি অবৈধ বহুতল ভবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৃষ্ট প্রতিক্রিয়ার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, অবৈধভাবে নির্মিত ওই ভবনটি সংশ্লিষ্ট স্থানীয় সরকার ও পৌর কর্তৃপক্ষের আওতাধীন এবং এ ধরনের স্থাপনার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট একটি মানবিক ইস্যু হিসেবে বিবেচনা করা জরুরি। কারণ, মিয়ানমারে তাদের প্রত্যাবাসন এখনো জটিল নানা কারণে সম্ভব হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া সরকার শরণার্থীদের তৃতীয় দেশে পুনর্বাসন অথবা নিজ দেশে ফেরানোর প্রচেষ্টা চালালেও এখনো কার্যকর সমাধান মেলেনি।
 

আনোয়ার ইব্রাহিম জানান, এ সংকট সমাধানে তিনি মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশসহ পুরো অঞ্চলে রোহিঙ্গা সমস্যা এখন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
 

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে মন্ত্রিসভায় আলোচনা করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেলাঙ্গর রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন ২০১৬ সাল থেকে অবৈধ বসতি উচ্ছেদে নোটিশ প্রদান, জরিমানা ও অভিযান পরিচালনা করে আসছে এবং শিগগিরই এসব স্থাপনা অপসারণের পরিকল্পনা রয়েছে।
 

প্রধানমন্ত্রী দেশটির জনগণ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন এবং পরিস্থিতি মোকাবিলায় সহমর্মিতা প্রদর্শন করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।