ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি তুরস্কের, ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১১:২১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১০:৩৮:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি তুরস্কের, ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী সংগৃহীত ছবি

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে চলমান মানবিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
 

শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এর আগে দুপুরে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে কক্সবাজার পৌঁছে তিনি সরাসরি ক্যাম্প এলাকায় যান। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত একটি অস্থায়ী হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রা ও সমস্যাবলী সম্পর্কে ধারণা নেন।
 

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ৯, ১৬ ও ১৭ নম্বর ক্যাম্পে যান, যেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসা ও অন্যান্য মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যাম্পগুলোর সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
 

এই সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফর শেষে সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে তুরস্ক ধারাবাহিকভাবে নিজস্ব সরকারি ব্যবস্থাপনায় মানবিক সহায়তা দিয়ে আসছে, যা অন্যান্য দেশের তুলনায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তিনি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক অর্থায়ন সংকটের মধ্যেও তুরস্ক এই সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
 

সফরকালে প্রতিনিধিদল তুরস্ক পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করে, যার মধ্যে ছিল চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা বিতরণ, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি। রোহিঙ্গা তরুণদের জন্য পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমও তারা পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে প্রতীকীভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
 

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই আশ্বাস রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।