ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা ককরোচ জনতা পার্টির

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৬ ০৯:৩৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৬ ০৯:৩৫:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২৫ বার পঠিত
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা ককরোচ জনতা পার্টির ছবি সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দলটির দাবি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
 

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
 

পোস্টে সৌরভ দাস জানান, তিনি দুপুর থেকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বাসভবনে অবস্থান করছেন। সেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণসহ দলটির বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। মন্ত্রী বিষয়গুলো সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
 

এর আগে সোমবার নয়াদিল্লির যন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছিল ককরোচ জনতা পার্টি। তবে কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এ সময় পুলিশ লাঠিচার্জও করে।
 

সিজেপি জানায়, তারা এই পদযাত্রার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। অনুমতি না পাওয়ায় দলটি পূর্বঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
 

উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এনআইআইটি/নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনশন শুরু করেন পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

সূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।