ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনাইমুড়ীতে জমি বিরোধে মা-ছেলে হত্যা, দুই বছর পর পুকুর থেকে কঙ্কাল উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:০১:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
সোনাইমুড়ীতে জমি বিরোধে মা-ছেলে হত্যা, দুই বছর পর পুকুর থেকে কঙ্কাল উদ্ধার ছবি সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে মা ও তার শিশুপুত্রকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। ঘটনার প্রায় দুই বছর পর অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
 

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের একটি বাড়ির পুকুরে খনন কাজ চালিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন কমলা বেগম (৩২) এবং তার ছেলে মো. নোমান (৯)।
 

সিআইডি সূত্র জানিয়েছে, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার সন্তানকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে পুকুরে মাটিচাপা দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
 

এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজু, সাগর ও টিপু। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুকুরে খনন চালিয়ে কঙ্কাল উদ্ধার করা হয়।
 

মো. রাইছুল ইসলাম জানান, ঘটনার পর আদালতে মামলা দায়ের হয় এবং পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা রুজু করা হয়। তদন্তের ধারাবাহিকতায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
 

কঙ্কাল উদ্ধারের সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় ও অন্যান্য তথ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ফরেনসিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।