ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি

কোকাকোলা, মজো ও 7 আপসহ কোমল পানীয়ের অপকারিতা: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০২:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০২:৫৮:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২৮ বার পঠিত
কোকাকোলা, মজো ও 7 আপসহ কোমল পানীয়ের অপকারিতা: বাড়ছে স্বাস্থ্যঝুঁকি প্রতীকী ছবি- ( সংগৃহীত)

গরম আবহাওয়া ও ব্যস্ত জীবনে তৃষ্ণা মেটাতে অনেকেই নিয়মিত কোকাকোলা, মজো, 7 আপসহ বিভিন্ন কোমল পানীয় পান করছেন। তবে চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, এসব কোমল পানীয় গ্রহণ শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এসব পানীয়ের জনপ্রিয়তা বাড়ায় স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

অধিকাংশ কোমল পানীয়তে অতিরিক্ত চিনি, কৃত্রিম রং, ক্যাফেইন ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। এসব উপাদান দীর্ঘদিন নিয়মিত গ্রহণ করলে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। অনেক সময় এক বোতল কোমল পানীয়তে দৈনিক প্রয়োজনের চেয়েও বেশি পরিমাণ চিনি থাকে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কোমল পানীয় দাঁতের জন্যও ক্ষতিকর। এতে থাকা অতিরিক্ত চিনি ও এসিড দাঁতের এনামেল নষ্ট করে দাঁত ক্ষয় এবং মাড়ির বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। শিশুদের মধ্যে দাঁতের ক্ষয়ের অন্যতম একটি কারণ অতিরিক্ত কোমল পানীয় গ্রহণ।

এছাড়া নিয়মিত কোমল পানীয় পান করলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, ঘুমের ব্যাঘাত ও শরীরে অতিরিক্ত ক্যালরি জমার প্রবণতা বাড়ে। অনেক কোমল পানীয়তে থাকা ক্যাফেইন আসক্তির মতো অবস্থাও তৈরি করতে পারে ।

কোমল পানীয়ের পরিবর্তে ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস বা পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা শরীরের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে গরমে শরীর সুস্থ রাখতে প্রাকৃতিক পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে ।

যারা এসবে আসক্ত তাদের ক্ষেত্রে একবারে কোমল পানীয় গ্রহণ পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও এর পরিমাণ কমানো জরুরি। এবং আস্তে আস্তে এক পর্যায়ে ছেড়ে দিতে হবে। একই সঙ্গে শিশুদের এ ধরনের পানীয়ের প্রতি অতিরিক্ত আসক্তি কমাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন ভূমিকা পালন করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।