ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘হুমকি’ কিউবা: রুবিও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১১:৪০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:৪০:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘হুমকি’ কিউবা: রুবিও ছবি: সংগৃহীত
কিউবাকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা ‘খুব বেশি নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি। 
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
 
খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে কিউবা অভিযোগ করেছে, ওয়াশিংটন ‘মিথ্যা’ তথ্য ছড়াচ্ছে এবং দ্বীপ রাষ্ট্রটির বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি অভিযোগও সামনে এসেছে।
 
সংবাদমাধ্যম বিবিসি বলছে, কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার অভিযোগ আনার একদিন পর মার্কো রুবিওর এই বক্তব্য সামনে এলো।
 
রুবিও বলেন, ওয়াশিংটনের পছন্দ ‘কূটনৈতিক সমাধান’। তবে তিনি সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি মোকাবিলার ‘অধিকার ও দায়িত্ব’ রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ রুবিওর বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ আনেন। তিনি বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না।
 
বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘কিউবার ক্ষেত্রে কূটনীতিই এখনও আমাদের অগ্রাধিকার’। তবে তিনি বলেন, ‘আমি সৎভাবেই বলছি, বর্তমান পরিস্থিতিতে আমরা যাদের সঙ্গে কাজ করছি, তাতে এমন কিছু হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়।’
 
তিনি আরও অভিযোগ করেন, কিউবা পুরো অঞ্চলের ‘সন্ত্রাসবাদের অন্যতম বড় পৃষ্ঠপোষক’। যদিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রুনো রদ্রিগেজ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেন। কিউবার পররাষ্ট্রমন্ত্রী পাল্টা অভিযোগ করেন, রুবিও ‘সামরিক আগ্রাসন উসকে দেয়ার’ চেষ্টা করছেন এবং যুক্তরাষ্ট্র সরকার ‘নির্দয় ও পরিকল্পিতভাবে’ তার দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
 
এদিকে, যুক্তরাষ্ট্রের তেল অবরোধের কারণে কিউবা বর্তমানে তীব্র জ্বালানি সংকটে পড়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেশটির ওপর সমঝোতার চাপও বাড়ছে। গত কয়েক মাস ধরে দেশটির মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও খাদ্য সংকটে ভুগছে।
 
 
রুবিও বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের ১০ কোটি ডলারের মানবিক সহায়তা প্রস্তাব গ্রহণ করেছে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প বারবার কিউবার ওপর চাপ বাড়ানোর কথা বলেছেন এবং প্রকাশ্যেই দেশটির কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গ তুলেছেন। গত বুধবার কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনা অভিযোগকে অনেকে জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন পদক্ষেপের সঙ্গে তুলনা করছেন।
 
সাংবাদিকরা জানতে চান, কাস্ত্রোকে কীভাবে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হবে। জবাবে রুবিও বলেন, ‘আমরা কীভাবে তাকে এখানে আনব, সেটা আমি বলব না। যদি সত্যিই আনার চেষ্টা করি, তাহলে গণমাধ্যমকে কেন আমাদের পরিকল্পনা জানাব?’
 
প্রসঙ্গত, গত বুধবার মিয়ামিতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ ঘোষণার সময় ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, যুক্তরাষ্ট্র ‘আশা করে, তিনি নিজের ইচ্ছায় অথবা অন্য কোনও উপায়ে এখানে হাজির হবেন।’
 
সূত্র: বিবিসি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।