ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

হরমুজ প্রণালিতে টোল আরোপের বিরোধিতা যুক্তরাষ্ট্রের, ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৬ বার পঠিত
হরমুজ প্রণালিতে টোল আরোপের বিরোধিতা যুক্তরাষ্ট্রের, ইরানকে কড়া বার্তা ট্রাম্পের ছবি সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর যেকোনো ধরনের টোল আরোপের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করতে দেওয়া হবে না বলেও কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি এক বক্তব্যে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের মধ্যে যে আলোচনা চলছে, তা যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, ইরানকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে ইরানের মজুতকৃত ইউরেনিয়াম খুঁজে বের করে ধ্বংস করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত তেলবাহী জাহাজের বড় একটি অংশ এই নৌপথ ব্যবহার করে থাকে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।