ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে উদ্ধার বিশাল অজগর, পরে অবমুক্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৬:০৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৬:০৯:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে উদ্ধার বিশাল অজগর, পরে অবমুক্ত ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
 

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, এলাকার বাসিন্দা খলিল মিয়া ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বড় আকৃতির একটি অজগর দেখতে পান। হঠাৎ সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

খবর দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন। প্রথমদিকে কেউ কেউ সাপটিকে মেরে ফেলার কথাও বলেন। পরে এলাকার এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন–কে বিষয়টি জানান।
 

খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিরাপদে উদ্ধার করেন।
 

স্বপন দেব সজল জানান, স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

পরে মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের মতে, বনাঞ্চলসংলগ্ন এলাকায় খাবার বা নিরাপদ আশ্রয়ের সন্ধানে এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসতে পারে।
 

এ ধরনের পরিস্থিতিতে বন্যপ্রাণী হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।