ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হাতিরঝিলে শুক্রবার জুলাইয়ের গান ও ড্রোন শো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৬:১৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৬:২৭:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
হাতিরঝিলে শুক্রবার জুলাইয়ের গান ও ড্রোন শো ছবি সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজিত "জুলাই পুনর্জাগরণ" অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এইদিন বিকেল ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান, এরপর প্রদর্শিত হবে চারটি প্রামাণ্য চলচ্চিত্র—‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই উইমেন’ এবং ‘জুলাই বীরগাঁথা’।

চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রাইভেট ইউনিভার্সিটির যোদ্ধাদের স্মৃতিচারণ।

এরপর অনুষ্ঠিত হবে ‘জুলাইয়ের গান’ পরিবেশনা, যেখানে পারফর্ম করবেন শিল্পী সেজান, তাশফি, সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।

সাংস্কৃতিক পরিবেশনার শেষে আয়োজন করা হবে জুলাই গণঅভ্যুত্থান এবং তার প্রেক্ষাপট ভিত্তিক একটি মনোমুগ্ধকর ড্রোন শো।

অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।