ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র

নেতানিয়াহুর ভিডিওতে ‘ছয় আঙুল’ নিয়ে বিতর্ক, এআই নাকি অপটিক্যাল ইলিউশন?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৫:৩৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৫:৩৬:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
নেতানিয়াহুর ভিডিওতে ‘ছয় আঙুল’ নিয়ে বিতর্ক, এআই নাকি অপটিক্যাল ইলিউশন? সংগৃহীত ছবি
 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, ভিডিওটিতে তার এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে, যা দেখে কেউ কেউ এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত ভিডিও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।
 

গত শুক্রবার নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু ব্যবহারকারী লক্ষ্য করেন যে তার ডান হাতে স্বাভাবিকের চেয়ে একটি আঙুল বেশি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এরপর ‘এআই ফিঙ্গার গ্লিচ’ উল্লেখ করে ভিডিওটির বিভিন্ন অংশ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
 

কিছু ব্যবহারকারী এমনও দাবি করেন যে, ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হতে পারে বা নেতানিয়াহুর অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে। এমনকি কয়েকজন মন্তব্যকারী তার মৃত্যুর গুজবও ছড়িয়ে দেন। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডাস ওয়েনসও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
 

তবে এক্স প্ল্যাটফর্মের এআই চ্যাটবট গ্রোক এ ধরনের দাবি নাকচ করে জানিয়েছে, নেতানিয়াহুর প্রতি হাতেই স্বাভাবিকভাবে পাঁচটি আঙুল রয়েছে। তাদের মতে, ভিডিওটির নির্দিষ্ট ফ্রেমে ক্যামেরার কোণ, হাতের অবস্থান এবং চিহ্নিত করার জন্য ব্যবহৃত লাল বৃত্তের কারণে একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম তৈরি হয়েছে, যা দেখে ছয়টি আঙুল আছে বলে মনে হতে পারে।
 

গ্রোক আরও জানায়, নেতানিয়াহুর মৃত্যুর বিষয়ে যে গুজব ছড়ানো হয়েছে তার কোনো ভিত্তি নেই। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও তথ্য যাচাইকারী সংস্থাও এসব দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর পারিবারিক সদস্যদের অ্যাকাউন্ট এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনার কথাও আলোচনায় এসেছে। তবে এসব বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
 

সূত্র: এনডিটিভি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।