ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত

ইরান–ইসরাইল যুদ্ধে বাড়ছে হতাহত, এক সপ্তাহে প্রায় ২ হাজার ইসরাইলি হাসপাতালে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৬:৩৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৬:৩৬:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ইরান–ইসরাইল যুদ্ধে বাড়ছে হতাহত, এক সপ্তাহে প্রায় ২ হাজার ইসরাইলি হাসপাতালে সংগৃহীত ছবি
 

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরাইল যুদ্ধের পর থেকে হতাহত ও আহতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এক সপ্তাহের কিছু বেশি সময়ে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
 

রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন Iইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন।
 

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ১১২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে উল্লেখ করা হয়েছে। অনেক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি আঘাত ছাড়াও হামলার সময় সাইরেন বাজলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে যাওয়া বা ধাক্কা লেগে মানুষ আহত হয়েছেন।
 

এ পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সাইরেন বাজলে শান্তভাবে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
 

আঞ্চলিক উত্তেজনার সূচনা হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখনযুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই হামলার পর সংঘাত দ্রুত বিস্তৃত হয় এবং এতে ইরানে ব্যাপক হতাহতের খবর প্রকাশিত হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা  আলী খামেনিসহ অন্তত ১ হাজার ২০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন; তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
 

চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।