ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: আতঙ্ক, পাল্টা আঘাত ও ভিন্নমুখী জনমত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১১:২১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১১:২১:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: আতঙ্ক, পাল্টা আঘাত ও ভিন্নমুখী জনমত ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সময়ে সরকার পরিবর্তনের সম্ভাবনা দেখছেন—এমন একটি অংশের মধ্যে স্বস্তি বা আনন্দের প্রতিক্রিয়াও দেখা গেছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রতিক্রিয়ায় জনমতের এই বিভাজন স্পষ্ট হয়েছে।
 

ইরান–এ শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলা শুরুর পর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণস্থলের আশপাশে মানুষকে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। কোথাও কান্না ও চিৎকারের শব্দও শোনা যায়।
 

অন্যদিকে, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও দমন-পীড়নের প্রেক্ষাপটে কিছু নাগরিক সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার পরিবর্তনের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে কেউ কেউ লিখেছেন, সম্ভাব্য প্রাণহানির শঙ্কা থাকলেও তারা বর্তমান পরিস্থিতির পরিবর্তন চান। আবার অন্য অংশ সতর্ক করে বলছেন, কেবল বিমান হামলায় ক্ষমতার কাঠামো ভাঙা সম্ভব নাও হতে পারে; বরং এতে সরকার টিকে গেলে সাধারণ নাগরিকদের ওপর কঠোরতা আরও বাড়তে পারে।
 

হামলার জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের কয়েকটি শহরে মিসাইল হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার দাবি উঠেছে।
 

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় ইরান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক এ সামরিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার ও বৈশ্বিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে।
 

পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বিবৃতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।