ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

পাউবোর সার্ভার থেকে ইউজারনেম-পাসওয়ার্ড ফাঁসের অভিযোগ, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৯:৪৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৯:৪৫:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
পাউবোর সার্ভার থেকে ইউজারনেম-পাসওয়ার্ড ফাঁসের অভিযোগ, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ছবি সংগৃহীত

১৪ ফেব্রুয়ারি মধ্যরাতে সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ডেন্টিগ্রিডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুটি সার্ভারের সংবেদনশীল তথ্য উন্মুক্ত থাকার বিষয়টি শনাক্ত হয়। প্ল্যাটফর্মটির বিশ্লেষকদের দাবি, গুগলে ম্যানুয়াল যাচাইয়ের মাধ্যমে তারা নিশ্চিত হন যে সংশ্লিষ্ট সার্ভারের ইউজারনেম ও পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে রয়েছে, যা ব্যবহার করে কেউ টেলিফোন সিস্টেম নিয়ন্ত্রণ বা অপব্যবহার করতে পারত।

সাইবার নিরাপত্তা গবেষক সাদমান শোভিক স্বচ্ছ জানান, ১৪ ফেব্রুয়ারি রাতে একটি ‘রেড অ্যালার্ট’ শনাক্ত করার পর তারা বিষয়টি বিশ্লেষণ করেন এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। তিনি বলেন, ফাইলটি সুরক্ষিত করার প্রয়োজনীয় উপায় সম্পর্কে প্রতিবেদন আকারে তথ্য পাঠানো হয়।

ডেন্টিসিস্টেমসের সহ-প্রতিষ্ঠাতা শাহরিয়ার আহমেদের ভাষ্য অনুযায়ী, ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ফোনালাপ পর্যবেক্ষণ বা রেকর্ড করার ঝুঁকি ছিল। এমনকি পুরো সিস্টেম অচল করে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন। সাইবার বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্বলতা কাজে লাগিয়ে বিদেশি হ্যাকাররা ভিওআইপি বা স্ক্যাম কলের মাধ্যমে আর্থিক ক্ষতির ঘটনা ঘটাতে পারে।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইমেইলে সতর্ক করার পরও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পাউবোর এক কর্মকর্তা প্রাথমিকভাবে ইমেইল পাওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং পরে দাবি করেন, সার্ভারে বড় ধরনের কোনো সমস্যা নেই। সংস্থাটির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট নাসরিন সুলতানা বলেন, বর্তমানে সার্ভার সুরক্ষিত রয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট ও সার্ভারের নিরাপত্তা অবকাঠামো এখনও ঝুঁকিপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. বি এম মইনুল হোসেন বলেন, সংবেদনশীল ব্যক্তিগত তথ্য একবার ফাঁস হলে তা স্থায়ী ঝুঁকিতে পরিণত হয়। জাতীয় পরিচয়পত্র (NID), বায়োমেট্রিক তথ্য বা ব্যাংকিং ডেটা চুরি হলে নাগরিকদের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

ডিজিটাল সেবা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে তথ্য সুরক্ষা জোরদার না করলে আর্থিক প্রতারণা ও পরিচয় চুরির ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নিয়মিত সিকিউরিটি অডিট, এনক্রিপশন আপডেট এবং তাৎক্ষণিক রেসপন্স মেকানিজম ছাড়া ডিজিটাল অবকাঠামো নিরাপদ রাখা সম্ভব নয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।