ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

রমজানে উত্তপ্ত বাজার: আকাশচুম্বী দাম ও সিন্ডিকেটের কারসাজিতে নাভিশ্বাস ক্রেতাদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৯:০১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৯:০১:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
রমজানে উত্তপ্ত বাজার: আকাশচুম্বী দাম ও সিন্ডিকেটের কারসাজিতে নাভিশ্বাস ক্রেতাদের ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট ও অসাধু সিন্ডিকেটের কারসাজিতে অধিকাংশ পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানে সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো মূল্য তালিকা নেই, যার সুযোগ নিয়ে বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। ইফতার ও সাহরির প্রয়োজনীয় পণ্যগুলোর আকাশচুম্বী মূল্যে দিশেহারা হয়ে পড়েছেন মধ্য ও নিম্নবিত্ত ক্রেতারা।

 

​বাজার বিশ্লেষণে দেখা যায়, পাইকারি ও খুচরা মূল্যের ব্যবধান অস্বাভাবিক। পাইকারিতে আলু ১০ টাকায় বিক্রি হলেও খুচরায় তা ১৫ টাকা এবং ৩৫ টাকার পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি অস্থিরতা দেখা দিয়েছে সবজি ও ফলের বাজারে। ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর হালি পৌঁছেছে ১২০ টাকায়, যা দুই সপ্তাহ আগেও ছিল মাত্র ৩০ টাকা। বেগুনের দাম সেঞ্চুরি পার করে বর্তমানে ১৫০ টাকায় ঠেকেছে। ফলের বাজারেও একই চিত্র; আমদানিকৃত খেজুরের শুল্ক কমলেও বাজারে তা দ্বিগুণ-তিনগুণ দামে বিক্রি হচ্ছে। এনবিআরের তথ্যমতে ৬৫০ টাকার খেজুর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০০ টাকা পর্যন্ত।

 

​মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম গত ৪৮ ঘণ্টায় কেজিতে ২০-৩০ টাকা বেড়ে ২২০ টাকায় দাঁড়িয়েছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল রমজানকে পুঁজি করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রমজান এলেই দাম বাড়ানো যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। লেবু ছাড়া ইফতার ভাবা যায় না, অথচ এক হালি লেবু এখন ১২০ টাকা!"

 

​বিশ্লেষকরা মনে করছেন, কর্পোরেট প্রতিষ্ঠান ও বড় পাইকারি ব্যবসায়ীদের আধিপত্য এবং বাজারে কার্যকর তদারকির অভাবেই পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। শুল্কছাড়ের সুবিধা সাধারণ ভোক্তা পর্যায়ে না পৌঁছানো এবং কৃত্রিম সংকটের নেপথ্যে থাকা অসাধু চক্রকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।