ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

রমাদানে গ্রিসে অনুমোদনহীন ৬০ মসজিদ বন্ধের ঘোষণা: বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
রমাদানে গ্রিসে অনুমোদনহীন ৬০ মসজিদ বন্ধের ঘোষণা: বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের শুরুতেই ইউরোপের দেশ গ্রিসে অনিবন্ধিত ও অনুমোদনহীন মসজিদগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন আইন ‘ল ৫২২৪/২০২৫’ এর আওতায় ইতিমধ্যেই ৬০টি উপাসনালয় চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত ২০ থেকে ২৫টি মসজিদ থাকায় গ্রিস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এথেন্সের অ্যাজিওস নিকোলাওস এলাকায় একটি অস্থায়ী মসজিদ সিলগালা করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশি ইমামের বসবাসের অনুমতি বাতিল করে তাকে দেশে পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন।

 

​গ্রিসের অভিবাসন ও আশ্রয়ন বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস সংসদীয় কমিটিতে জানিয়েছেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এই অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি ভাষ্যমতে, এথেন্সের ভোটানিকস এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদটিই মুসলিমদের জন্য একমাত্র অনুমোদিত উপাসনালয়। তবে প্রবাসীদের অভিযোগ, সরকারি এই মসজিদটি তাদের মূল বসতি এলাকা থেকে অনেক দূরে হওয়ায় সেখানে নিয়মিত যাতায়াত করে নামাজ আদায় করা প্রায় অসম্ভব। ফলে বাধ্য হয়েই তারা দীর্ঘ সময় ধরে ফ্ল্যাট বা বেজমেন্ট ভাড়া নিয়ে নামাজ আদায় করে আসছিলেন।

 

​উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম জানান, তারা বিষয়টি নিয়ে ইমাম ও খতিবদের সঙ্গে জরুরি সভা করেছেন এবং আইনি সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। রমজানের এই সময়ে তারাবি ও ঈদের নামাজ নিয়ে শঙ্কিত সাধারণ প্রবাসীরা আশা করছেন, মানবিক দিক বিবেচনা করে গ্রিস সরকার অন্তত এই মাসের জন্য বিধিমালা কিছুটা শিথিল করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।