ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নির্বাচনের দায়িত্বে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট: জারি হলো প্রজ্ঞাপন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১০:১৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১০:১৬:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
নির্বাচনের দায়িত্বে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট: জারি হলো প্রজ্ঞাপন ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। 

 

​উপসচিব নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর ৫ ধারা অনুযায়ী নিজ নিজ জেলা বা নির্ধারিত অধিক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধ এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তারা সক্রিয় থাকবেন। আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে আবশ্যিকভাবে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

​দায়িত্ব পালনের আগে ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুই দফায় ভার্চুয়ালি প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রথম দফায় সকাল ১০টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কর্মকর্তাদের এবং দ্বিতীয় দফায় দুপুর আড়াইটায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তাদের জুম মিটিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই সভার আইডি ও পাসওয়ার্ড ইতোমধ্যে কর্মকর্তাদের ব্যক্তিগত মোবাইল ও ই-মেইলে পাঠানো হয়েছে।

 

​প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসাররা তাদের অধীনে যোগদান করা ম্যাজিস্ট্রেটদের চূড়ান্ত প্রতিবেদন ওই দিন রাত ৮টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন। জাতীয় এই গুরুত্বপূর্ণ নির্বাচনে মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই বিশাল বহর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রশাসন।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।