ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

নুরুল হক নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: হত্যার পরিকল্পনা ও অবৈধ অর্থ আয়ের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৫:৩০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৫:৩০:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
নুরুল হক নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: হত্যার পরিকল্পনা ও অবৈধ অর্থ আয়ের অভিযোগ সংগৃহীত ছবি
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।
 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দশমিনা উপজেলা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল।
 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি নুরুল হক নুরের বিরুদ্ধে অবৈধভাবে কোটি কোটি টাকা অর্জন, নির্বাচনে কালো টাকা ব্যবহার, নির্বাচনি এলাকায় অস্ত্রের মহড়া এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়।
 

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, নির্বাচনি সমঝোতার পর থেকে নুরুল হক নুর বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন এবং অর্থের লোভ দেখিয়ে তার পক্ষে কাজ করাতে চাপ প্রয়োগ করছেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তিনি বিভিন্ন সময় বিদেশি সংস্থা থেকে অবৈধ অর্থ গ্রহণ করেছেন এবং সেই অর্থ নির্বাচনি প্রচারণায় ব্যয় করছেন।
 

এছাড়া বিএনপি নেতারা দাবি করেন, গলাচিপা ও দশমিনা এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা, ভাঙচুর ও কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, যার বিষয়ে থানায় মামলা হয়েছে।
 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলিম তালুকদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাবেক সহ-সভাপতি মো. মোফাজ্জেল হোসেনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা।
 

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে নুরুল হক নুর বলেন, হাসান মামুন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন এবং আলোচনায় আসতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, একটি চক্র অর্থ ব্যয় করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।