ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

হজ ব্যবস্থাপনায় গতি: বাড়িভাড়া চুক্তিতে কঠোর নজরদারির নির্দেশ ধর্ম উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৭:৫৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৭:৫৬:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
হজ ব্যবস্থাপনায় গতি: বাড়িভাড়া চুক্তিতে কঠোর নজরদারির নির্দেশ ধর্ম উপদেষ্টার ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রম নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সফলভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ’র সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। বৈঠকে আসন্ন হজে বাংলাদেশের হাজিদের আবাসন নিশ্চিত করতে মক্কা ও মদিনায় বাড়িভাড়া চুক্তি সম্পাদনের বিষয়টি সরকার নিবিড়ভাবে তদারকি করছে বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন উপদেষ্টা।

 

​ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিটি হজ এজেন্সিকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবাসন চুক্তি সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে মক্কা ও মদিনার উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর জন্য বাড়িভাড়া সম্পন্ন হয়েছে। বাকিদের ক্ষেত্রেও নির্ধারিত ডেডলাইনের মধ্যে প্রক্রিয়া শেষ করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সৌদি রাষ্ট্রদূতও রোডম্যাপ অনুসরণের ওপর জোর দেন এবং বাংলাদেশের বর্তমান হজ প্রস্তুতির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

 

​বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হয়। এ বছর বাংলাদেশের হজযাত্রীদের কোটা নির্ধারণে সহযোগিতার জন্য সৌদি রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানান উপদেষ্টা। এ সময় ধর্ম সচিব মো. কামাল উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, আবাসন ব্যবস্থাপনায় সরকারের এই কঠোর তদারকি হাজিদের ভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।