ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন ট্রান্সজেন্ডারবাদ,হিযবুত তাওহীদ ও কাদিয়ানীদের নিষিদ্ধের দাবি বাবুনগরীর বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচার বিভাগের কর্মকর্তারা গণহত্যা স্মরণে উখিয়ায় লাখো রোহিঙ্গার প্রত্যাবাসন দাবিতে সমাবেশ

রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১২:২৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১২:২৭:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসা থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত

রাজধানীর খিলগাঁও এলাকায় নিজ বাসা থেকে সোনালী ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পারিবারিক কারণে মানসিক চাপ থেকে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

নিহত ব্যাংক কর্মকর্তার নাম শাহানুর রহমান (৪৫)। তিনি সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বিল গজারিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খিলগাঁও এলাকার ৪২৯/সি নম্বর একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার বাসা থেকে শাহানুর রহমানকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সে সময় তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের ভাই মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, পারিবারিক কিছু কারণে শাহানুর রহমান বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয় এবং পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত পৌনে ৯টার দিকে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।