দুটি ব্যালটে ভোট ও রেকর্ড পোস্টাল ব্যালট: ফল ঘোষণায় দেরি হতে পারে জানাল ইসি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৩:০০:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৩:০০:৪৪ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৮২ বার পঠিত
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এবারের নির্বাচনে সংসদীয় আসনের পাশাপাশি 'জুলাই সনদ' বাস্তবায়নে গণভোট আয়োজিত হওয়ায় ভোটারদের দুটি ভিন্ন ব্যালটে ভোট দিতে হবে। এছাড়া প্রার্থীর সংখ্যা অধিক হওয়ায় এবং পোস্টাল ব্যালটের নজিরবিহীন চাপের কারণে গণনা প্রক্রিয়ায় সময়ক্ষেপণের সম্ভাবনা রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
ইসি সচিব জানান, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, ফেনী-৩ ও চট্টগ্রাম-১৫ এর মতো আসনগুলোতে ১৪ থেকে ১৬ হাজারের বেশি পোস্টাল ভোটার নিবন্ধিত হয়েছেন, যা একটি সাধারণ ভোটকেন্দ্রের তুলনায় প্রায় ৫-৬ গুণ বেশি। এছাড়া এবারের নির্বাচনে ৫শ’র বেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত থাকছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেই প্রায় ৩০০ প্রতিনিধি আসার কথা রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধাও নিশ্চিত করেছে কমিশন।
নির্বাচনী মাঠে স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল ব্যাংকিং ও আই-ব্যাংকিং লেনদেনের ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণের পরিকল্পনা করছে ইসি। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার মোতায়েন করা হবে। সচিব আরও জানান, এবারের নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৮১ জন, যার মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব বা তথ্য গোপনের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আরপিওর নতুন ধারা অনুযায়ী তথ্য গোপন প্রমাণিত হলে যেকোনো সময় প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।