ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

টেকনাফ উপকূলে জেলেদের জালে ১০৬ মণ মাছ, একদিনেই বিক্রি প্রায় ৯ লাখ টাকায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১১:১৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১১:১৪:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
টেকনাফ উপকূলে জেলেদের জালে ১০৬ মণ মাছ, একদিনেই বিক্রি প্রায় ৯ লাখ টাকায় ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূলে জেলেদের এক জালে বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে। শনিবার বিকেলে সাগরে টানা জালে অন্তত ১০৬ মণ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে, যা প্রায় ৯ লাখ টাকায় বিক্রি হয়েছে। এতে দীর্ঘদিন লোকসান ও অভাবের মধ্যে থাকা উপকূলের জেলে পরিবারগুলোতে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।
 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন জালে এসব মাছ ধরা পড়ে বলে নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল ইসলাম। খবর ছড়িয়ে পড়লে মেরিন ড্রাইভসংলগ্ন সৈকতে মাছ দেখতে পর্যটক ও স্থানীয় মানুষের ভিড় জমে।
 

সরেজমিনে দেখা যায়, সাগর থেকে তীরে তোলা জালে ফাইসা ও ছোট-বড় ছুরি মাছ আটকা পড়েছে। মাছগুলো তোলার সঙ্গে সঙ্গেই ন্যায্য দামে পাইকারদের কাছে বিক্রি করা হয়। কিছু মাছ স্থানীয় বাজারে সরবরাহ করা হলেও অধিকাংশ মাছ পাঠানো হচ্ছে শুঁটকি মহালে। এতে জালের মালিকের পাশাপাশি জেলে ও মাঝিরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
 

জালের মালিক মৌলভী হাফেজ আহমদ জানান, অনুকূল আবহাওয়ার কারণে হঠাৎ করেই সাগরে মাছের পরিমাণ বেড়েছে। তার জালে ১০৬ মণের বেশি মাছ ধরা পড়ে, যা প্রায় ৯ লাখ টাকায় বিক্রি করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বছরের শুরুতে অন্য সময়ের তুলনায় এবার মাছের দেখা বেশি মিলছে, যা জেলেদের জন্য আশাব্যঞ্জক।
 

নৌকার মাঝি মো. ইসলাম বলেন, দীর্ঘদিন পর্যাপ্ত মাছ না পাওয়ায় অনেক জেলে পরিবার কিস্তি ও ধার করে সংসার চালাচ্ছিল। এই একদিনের আয়েই অনেকের দেনা পরিশোধের সুযোগ তৈরি হয়েছে। কয়েকদিন এমন মাছ ধরা পড়লে জেলেদের অভাব-অনটন অনেকটাই কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, ধরা পড়া মাছের বেশিরভাগই ফাইসা ও ছুরি মাছ, যা শুঁটকি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে ছুরি মাছের প্রজনন বৃদ্ধি পায় বলেই এ সময় ধরা পড়ার হার বেশি। তিনি আরও বলেন, মাছের প্রজনন ও ডিম ছাড়ার মৌসুমে সাগরে ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে, যা সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।