ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তেজগাঁও সাতরাস্তায় ভয়াবহ দুর্ঘটনা: ট্রাকচাপায় দৃষ্টিপ্রতিবন্ধী বাবা ও কন্যা নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:১৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:১৬:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
তেজগাঁও সাতরাস্তায় ভয়াবহ দুর্ঘটনা: ট্রাকচাপায় দৃষ্টিপ্রতিবন্ধী বাবা ও কন্যা নিহত ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী এক বাবা ও তার কন্যা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে পরিবারের আরেক শিশু সদস্য। মঙ্গলবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। আহত ছেলে নুর ইসলাম (১৪) বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক তিনটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা এলাকায়।

নিহত রফিকুল ইসলাম দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মগবাজার এলাকা থেকে মহাখালী বাসস্টেশনের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। পথে সাতরাস্তা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনার পর অটোরিকশার চালকও পালিয়ে যান।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ইসলাম ও তার মেয়ে তানজিলাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা আব্দুর রাকিব জানান, রফিকুল ইসলাম পরিবারসহ মগবাজার ওয়্যারলেস রেলগেইট এলাকায় বসবাস করতেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।