ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কেরানীগঞ্জে ১০ তলা ভবনে ভয়াবহ আগুন, ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১০:১৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১০:১৫:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
কেরানীগঞ্জে ১০ তলা ভবনে ভয়াবহ আগুন, ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ছবি সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার একটি ১০ তলা ভবনে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার ভোরে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড বিকেল ৫টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, ভোর আনুমানিক ৫টার দিকে জাবালে নুর টাওয়ার নামে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজারসহ মোট ৯টি ফায়ার স্টেশনের ২০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
 

তিনি আরও জানান, আগুনের সময় ভবনের বিভিন্ন তলায় আটকা পড়া অন্তত ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আগুনের তীব্রতায় ভবনের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনটির বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। ওই বেজমেন্টে একটি গোডাউন ছিল, যেখানে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট এবং তৃতীয় তলা থেকে ওপরের অংশে আবাসিক কোয়ার্টার রয়েছে। বেজমেন্টে প্রবেশের পথ মাত্র দুটি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি সময় লাগে।
 

ঘটনাস্থল পরিদর্শনে এসে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক জানান, ভবনটির অনুমোদন ও নির্মাণ নকশা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ভবন নির্মাণে নির্ধারিত কোড মানা হয়নি এবং গ্যারেজের জায়গায় গোডাউন স্থাপন করা হয়েছে, যা আইনের পরিপন্থী। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।