ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নতুন নেতৃত্বে মিরপুর প্রেসক্লাব: আধুনিকায়ন ও পেশাদারিত্বের প্রতিশ্রুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১০:৫৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৮:১৮:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
নতুন নেতৃত্বে মিরপুর প্রেসক্লাব: আধুনিকায়ন ও পেশাদারিত্বের প্রতিশ্রুতি সংগৃহীত

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দৈনিক পাঞ্জেরীর সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী সদস্য তালুকদার রুমী। অনুষ্ঠানে নবনিযুক্ত নেতৃত্ব এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তারা বলেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের সমন্বয়ে সংগঠনের কার্যক্রমে আধুনিকতা ও পেশাদারিত্ব আরও এগিয়ে যাবে।
 

মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তালুকদার রুমীকে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হওয়া এবং ডিইউজে পুনরায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্রেসক্লাবের নতুন ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলমকেও ফুল দিয়ে বরণ করা হয়।
 

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সাংগঠনিক সম্পাদক এস এম নিপু, দ্য মেসেজ টুডের সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল সিকদারসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রধান উপদেষ্টা হিসেবে তালুকদার রুমী বলেন, মিরপুর প্রেসক্লাবকে আরও স্বচ্ছ, আধুনিক ও পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।
 

ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলাকে সামনে রেখে একটি শক্তিশালী ও পেশাদার প্রেসক্লাব গড়ে তোলা হবে। সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল মনে করেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের নেতৃত্বে প্রেসক্লাব আরও দৃঢ় অবস্থানে পৌঁছাবে।
 

সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন বলেন, প্রেসক্লাবকে প্রযুক্তিনির্ভর ও সদস্যবান্ধব রূপ দিতে নিয়মিত প্রশিক্ষণ, সেবা কাঠামো উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আগামী দিনের প্রেসক্লাবের লক্ষ্য হিসেবে আধুনিক অবকাঠামো, ডিজিটাল সুবিধা, পেশাগত প্রশিক্ষণ এবং স্বচ্ছ সংগঠন পরিচালনার প্রতিশ্রুতি তুলে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।