ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভেনেজুয়েলা ইস্যুতে কৌশল নির্ধারণে ওভাল অফিসে ট্রাম্পের উচ্চপর্যায়ের বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১০:৩০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১০:৩০:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ভেনেজুয়েলা ইস্যুতে কৌশল নির্ধারণে ওভাল অফিসে ট্রাম্পের উচ্চপর্যায়ের বৈঠক ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ওভাল অফিসে গুরুত্বপূর্ণ একটি বৈঠক ডাকছেন। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্র যে চাপ বাড়িয়ে আসছে, তার প্রেক্ষাপটেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
 

বৈঠকে ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যসহ জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস এবং ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের উপস্থিতিও প্রত্যাশিত।
 

ওভাল অফিসে স্থানীয় সময় বিকেল ৫টায় বৈঠকটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মাদকবাহী’ জাহাজে হামলা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো—এসব কর্মকাণ্ডের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থল ও সমুদ্রপথে ভেনেজুয়েলা থেকে মাদক পাচার “সম্পূর্ণরূপে বন্ধ করতে” কাজ করবে।
 

এর আগে তিনি বিমান সংস্থা, পাইলট এবং অপরাধী নেটওয়ার্কগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলতে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে, যদিও আলোচনা সম্পর্কে বিস্তারিত জানাননি।

আইনপ্রণেতারা সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় মার্কিন হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এসব অভিযানে মার্কিন হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। সিএনএনের রিপোর্টে উল্লেখ করা হয়—প্রাথমিক হামলায় সবাই নিহত না হওয়ায় যুক্তরাষ্ট্র সন্দেহভাজন জাহাজটির ওপর আরও হামলা চালায়।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।