খুলনায় আদালত ফটকের সামনে দ্বৈত হত্যা: ২০ ঘণ্টা পরও মামলা নয়, শনাক্ত হয়নি হামলাকারী
- আপলোড সময় : ০১-১২-২০২৫ ১০:৫০:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১২-২০২৫ ১০:৫০:৫৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
ছবি সংগৃহীত
খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই ব্যক্তিকে গুলি ও ধারাল অস্ত্র দিয়ে হত্যার ঘটনায় ঘটনার প্রায় ২০ ঘণ্টা পরও কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিহত দুইজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের মূল প্রবেশদ্বারের সামনে হাসিব হাওলাদার ও মো. ফজলে রাব্বি রাজনকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করে চার–পাঁচজন দুর্বৃত্ত। স্বজনদের ভাষ্য অনুযায়ী, একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে তারা আদালতে এসেছিলেন। হাজিরা শেষে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করার সময় হামলাকারীরা হেঁটে এসে গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়ার পর তাদের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়ে দ্রুত সরে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর কয়েক ঘণ্টা পর একই দিনে রাত ৯টার দিকে লবণচরা থানার জিন্নাহ পাড়ার তাহের দর্জির মোড়ে কাজী সম্রাট নামের আরও একজনকে গুলি করে আহত করা হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একদিনে আদালতসংলগ্ন এলাকায় দ্বৈত হত্যা ও পরে আরেকজনকে গুলি করার ঘটনাকে ঘিরে নগরবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। পুলিশ বলছে, ঘটনাগুলোর তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে বিভিন্ন স্থানে অভিযান করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।