ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঘূর্ণিঝড় ডিটওয়াহের বিপর্যয়ে শ্রীলঙ্কার পাশে ভারতের ‘অপারেশন সাগরবন্ধু’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১১:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১১:২৫:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
ঘূর্ণিঝড় ডিটওয়াহের বিপর্যয়ে শ্রীলঙ্কার পাশে ভারতের ‘অপারেশন সাগরবন্ধু’ ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় ডিটওয়াহের তাণ্ডবে বিপর্যস্ত শ্রীলঙ্কার জন্য মানবিক সহায়তা পাঠাতে ‘অপারেশন সাগরবন্ধু’ শুরু করেছে ভারত। ভয়াবহ বৃষ্টিপাত, ভূমিধস ও হড়কা বন্যায় দেশটির বহু অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিশেষ ফ্লাইটে প্রায় ২১ টন ত্রাণসামগ্রী কলম্বোয় পৌঁছায়, যার মধ্যে ছিল তাঁবু, ত্রিপল, কম্বল, খাদ্যসামগ্রী এবং ওষুধ। ক্ষতিগ্রস্ত এলাকায় এসব সাহায্য পৌঁছানো শুরু হয়েছে।


এর আগে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস বিক্রান্ত ও আইএনএস উদয়গিরি ত্রাণের প্রথম চালান পাঠায়। সেখানে ছিল প্রায় ৪.৫ টন শুকনো খাবার ও ২ টনের বেশি দুগ্ধজাত পণ্য, বেকারি সামগ্রী ও পানীয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ উদ্যোগ ভারত–শ্রীলঙ্কার ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন। ভারতীয় হাইকমিশনের মতে, এটি দেশের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অংশ, এবং প্রয়োজন হলে আরও সহায়তা পাঠানো হবে।

 

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমসি) বরাতে এএফপি জানিয়েছে, ডিটওয়াহর প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে; নিখোঁজ রয়েছেন আরও ১৭৬ জন। অন্তত ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং প্রায় ৪৪ হাজার মানুষ অস্থায়ী আশ্রয়ে অবস্থান করছেন। গত এক সপ্তাহের ভারী বর্ষণে যে ভূমিধস ও হড়কা বন্যা তৈরি হয়েছিল, ঘূর্ণিঝড়ের আঘাত সেটিকে আরও ভয়াবহ করে তোলে।
 

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, কিছু এলাকায় বৃষ্টিপাত ৩০০ মিমি ছাড়িয়ে যায়, যার ফলে নতুন করে ভূমিধস ও বন্যা দেখা দেয়। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমসি মহাপরিচালক সম্পথ কোতুওয়েগোদা।

বিপর্যয় মোকাবিলায় শনিবার (২৯ নভেম্বর) জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এবং আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানিয়েছেন তাঁর সরকার।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।